বাণিজ্য
সপ্তাহিক ব্যবধান

বাজার মূলধন কমেছে প্রায় ১২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের সপ্তাহে লেনদেনে ঘুরে দাঁড়িয়েছিল। তবে সেই ধারা ধরে রাখতে পারেনি এক্সচেঞ্জটি। গত সপ্তাহে লেনদেন আবারো নিম্নমুখী হয়েছে। লেনদেনের পাশাপাশি গত সপ্তাহে এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে প্রায় ১২ হাজার কোটি টাকা।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৩ হাজার কোটি টাকার বেশি। সপ্তাহ শেষে যা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৫১ হাজার কোটি টাকায়। সেই হিসাবে এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে প্রায় ১২ হাজার কোটি টাকা বা ২ দশমিক ১২ শতাংশ। সদ্য বিদায়ী সপ্তাহে ৬ হাজার ৪৩০ কোটি ৪০ লাখ ৯২ হাজার ৮৫৭ টাকার লেনেদেন হয়েছে। যা গত সপ্তাহের চেয়ে ১৪.৮৩ শতাংশ কম।

খাতভিত্তিক লেনদেন: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৯.৮ শতাংশ অবদান রয়েছে এই খাতে। আলোচ্য সপ্তাহে ব্যাংক খাতে ১২.৬ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফার্মা খাতে ১১.৭ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ১১.১ শতাংশ, প্রকৌশল খাতে ৬.৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ ৪.৮ শতাংশ, আর্থিক খাতে ৪.৭ শতাংশ, খাদ্য খাতে ৪.৭ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪.২ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৩ শতাংশ, সিমেন্ট খাতে ৩.৩ শতাংশ, জীবন বিমা খাতে ৩.২ শতাংশ, আইটি খাতে ২.৬ শতাংশ, ট্যানারি খাতে ২.৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.২ শতাংশ, কাগজ খাতে ১.২ শতাংশ, সিরামিকস খাতে দশমিক ৮ শতাংশ, ভ্রমণ-অবকাশ দশমিক ৫ শতাংশ ও পাট খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।

সাপ্তাহিক রির্টানে দর কমেছে যেসব খাতে: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ২ খাতে। আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জীবন বিমা খাতে। এই খাতে ৬ শতাংশ দর বেড়েছে। আর্থিক খাতে ৫.২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর সিরামিকস খাতে ৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে খাদ্য খাতে ৪.৬ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪.২ শতাংশ, ভ্রমণ খাতে ৪ শতাংশ, আইটি খাতে ৩.৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৪ শতাংশ, ট্যানারি খাতে ৩.৪ শতাংশ, সিমেন্ট খাতে ৩.৩ শতাংশ, প্রকৌশল খাতে ৩.২ শতাংশ, ব্যাংক খাতে ৩.১ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৫ শতাংশ, কাগজ খাতে ১.৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৭ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৪ শতাংশ ও ফার্মা খাতে দশমিক ২ শতাংশ দর কমেছে। অন্যদিকে দর বেড়েছে শুধু পাট ও বিবিধ খাতে।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা: সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬২১ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৯৪ শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৮০ লাখ ৪১ হাজার ৮২৯ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৫ কোটি ৯১ লাখ টাকা। ওরিয়ন ফার্মা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ২৪ লাখ ৫৮ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৩ কোটি ৯৪ লাখ ৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, সাইফ পাওয়ারটেক, আলিফ ম্যানুফ্যাকচারিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা