বাণিজ্য
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনেটলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উদ্যোগে লিড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নেতৃত্বে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে শনিবার (৩০ অক্টোবর) কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, বিএফআইইউ’র জয়েন্ট ডাইরেক্টর মোহাম্মদ শফিকুল ইমদাদ, মো. আল আমিন রিয়াদ, ও মোহাম্মদ ইসমাইল প্রধান।

এছাড়া ইসলামী ব্যাংকের গাজিপুর সদর শাখা প্রধান হাসান মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিক্যামেলকো মুহাম্মদ গোলাম রাব্বানী।

উল্লেখ্য, গাজীপুর জেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের ৬৮ জন কর্মকর্তা দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা