ফাইল ফটো
বাণিজ্য

ডিএমডি হলেন ২১ জিএম

নিজস্ব প্রতিবেদক: পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক (জিএম) থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ২১ জন। তাদের বিভিন্ন ব্যাংকে পদায়ন করা হয়েছে।

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সোমবার (১ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত ব্যাংকে যোগদানের নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপন জারির দিন থেকেই এই নির্দেশনা কার্যকর হবে জানিয়ে বলা হয়েছে, সব কর্মকর্তাই যোগদানকৃত ব্যাংকের নির্ধারিত বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বেসিক ব্যাংকের নিরঞ্জন চন্দ্র দেবনাথকে বেসিক ব্যাংকেই, রূপালী ব্যাংকের মো. মজিবর রহমানকে সোনালী ব্যাংকে, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের অরুন কুমার চৌধুরীকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনেই, রূপালী ব্যাংকের বেগম সঞ্চিতা বিনতে আলীকে প্রবাসী কল্যাণ ব্যাংকে, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলামকে পল্লী সঞ্চয় ব্যাংকে, বাংলাদেশ কৃষি ব্যাংকের চানু গোপাল ঘোষকে বাংলাদেশ কৃষি ব্যাংকেই, রূপালী ব্যাংকের মো. আ. রহিমকে বেসিক ব্যাংকে, জনতা ব্যাংকের মো. কামরুজ্জামান খানকে সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক খান মো. ইকবালকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে রূপালী ব্যাংকেই পদায়ন করা হয়েছে।

জনতা ব্যাংকের মো. মাহবুবর রহমানকে সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকের মো. আসাদুজ্জামানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংকের মীর মোফাজ্জল হোসেনকে বাংলাদেশ কৃষি ব্যাংকেই, রূপালী ব্যাংকের মো. শওকত আলী খানকে রূপালী ব্যাংকেই, জনতা ব্যাংকের মো. হাবিবুর রহমান গাজীকে অগ্রণী ব্যাংকে, জনতা ব্যাংকের মো. কামরুল আহছানকে জনতা ব্যাংকেই, অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলামকে অগ্রণী ব্যাংকেই, রূপালী ব্যাংকের শচীন্দ্র নাথ সমাদ্দারকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে, রূপালী ব্যাংকের বেগম সালমা বানুকে বাংলাদেশ কৃষি ব্যাংকে, বেসিক ব্যাংকের আবু মো, মোফাজ্জেলকে বেসিক ব্যাংকেই ও অগ্রণী ব্যাংকের মো. মনিরুল ইসলামকে অগ্রণী ব্যাংকেই পদায়ন করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা