বাণিজ্য

শুরু হচ্ছে নিটল মটরসের ‘বন্ধুসেবা’ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: ‘গ্রাহকদের পাশে সবসময় আছি বন্ধুর মতন’ এই প্রতিপাদ্য নিয়ে নিটল মটরসের উদ্যোগে দেশব্যাপী শুরু হচ্ছে ‘বন্ধুসেবা’ সার্ভিস ক্যাম্প, যা দেশের ১৫০ স্থানে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

সোমবার (১ নভেম্বর) রাজধানীর নিটল নিলয় সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন নিটল মটরস লিমিটেডের ডিরেক্টর মেজর জেনারেল মোহাম্মদ আবদুল মতিন (অবঃ), এক্সিকিউটিভ ডিরেক্টর এস এ এইচ ইসমাইল, সেলস এন্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ এবং হেড অফ সার্ভিস মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

সম্মেলনে জানানো হয়, টাটার বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের জন্য শুরু হচ্ছে এই মেগা সার্ভিস ক্যাম্পেইন, যার উদ্দেশ্য হলো ক্রেতাদের জন্য টাটা গাড়ির সার্ভিসিংকে আরো সাশ্রয়ী করে তোলা। ক্যাম্পেইন উপলক্ষ্যে থাকছে সার্ভিস ও স্পেয়ার পার্টসের উপর আকর্ষণীয় সব অফার। ক্যাম্পেইনে অংশ নেওয়া ক্রেতারা পাবেন ফ্রি গাড়ি চেকআপ এবং ডিসকাউন্ট কুপন।

উল্লেখ্য, কুপন ব্যবহার করে গ্রাহকেরা নিটল মটরসের নিজস্ব ওয়ার্কশপ এবং অথরাইজড সার্ভিস সেন্টাররগুলো থেকে সার্ভিস ও স্পেয়ার পার্টসে নিতে পারবেন আকর্ষণীয় ছাড়। যার মধ্যে রয়েছে স্পেয়ার পার্টসে ১৫% ছাড়, লেবার চার্জে ২০% ছাড়, নির্দিষ্ট কেবিনে ৫০% ছাড়, CRDI গাড়ির পার্টসে বিশেষ ছাড়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা