বাণিজ্য

কর আদায়ে চসিকের সাথে অংশীদার হতে চায় ‘বিকাশ’

প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে মোবাইল ফোন ভিত্তিক অর্থ হস্তান্তর সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ।

সোমবার (১ নভেম্বর) সকালে কর্পোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী অফিসের মেয়র দপ্তরে সৌজন্য সাক্ষাত করতে আসেন তারা।

সাক্ষাতকালে বিকাশ নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সেবা সম্পর্কে মেয়রকে অবহিত করে জানান, বর্তমানে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বাস্তবে রূপায়িত করতে চাই।

তারা বলেন, আমাদের প্রতিষ্ঠান শুধু ব্যবসা পরিচালনাই করেনা আমরা মোবাইলের মাধ্যমে ‘বিকাশ’ এ্যাপস এর মাধ্যমে মিনিটের মধ্যে আর্থিক লেনদেনসহ বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস, টিএন্ডটির ব্যবস্থা রেখেছি। ইতোমধ্যে সকল ধরণের আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমরা ‘বিকাশ’ এর পক্ষ থেকে হাজারে ১৪.৫ টাকা ছাড়ের ব্যবস্থা করেছি।

তারা আরও বলেন, এতে করে জনসাধারণ বিকাশের সেবা নিতে আগ্রহী হবে আশা করি। বিকাশের কর্মকর্তাগণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে অংশীদারী ভিত্তিতে কর্পোরেশনের বিভিন্ন ফি ও কর আদায় বিকাশে প্রদানে সেবা চালু করতে মেয়রকে অনুরোধ করেন। মেয়র তাদের প্রস্তাব কর্পোরেশনের হিসাব বিভাগের সাথে আলাপ করে নাগরিক সেবার স্বার্থে সাশ্রয়ী হলে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।

এসময় চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, বিকাশ লিমিটেডের উপদেষ্টা আব্দুল আজিজ খান, মহা ব্যবস্থাপক আবু সালেহ মো. মঈনুদ্দিন, সহ-সভাপতি,ব্যবসা উন্নয়ন এস.এম বেলাল আহমেদ, আঞ্চলিক ব্যবস্থাপক সরোয়ার জাহান শাকিল উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা