বাণিজ্য

বিকাশে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সেবা

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা বিকাশ অ্যাপ থেকেই এখন পাওয়া যাবে বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ‘ইজি লাইফ’ পলিসির সব সেবা।

সম্প্রতি গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে সেবাটি যৌথভাবে উদ্বোধন করেন কোম্পানির ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম ও বিকাশের চিফ কমর্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলিসি নেওয়া, প্রিমিয়াম পরিশোধ, বীমা দাবি এবং দাবির অর্থ গ্রহণসহ সব সেবা বিকাশ অ্যাপ থেকেই নিতে পারছেন গ্রাহক।

বিকাশ অ্যাপ থেকে বছরে ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার ৪৯৯ টাকার বার্ষিক প্রিমিয়াম পরিশোধ করে এক লাখ টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত ‘লাইফ কাভারেজ’ এবং সাথে ৫০ হাজার টাকা পর্যন্ত কোভিড ও অন্যান্য চিকিৎসার জন্য স্বাস্থ্যবীমা কাভারেজ নেওয়ার সুযোগ থাকছে গ্রাহকের জন্য।

প্রিমিয়ামের হার, কভারেজের ধরন এবং অন্যান্য সব তথ্য বিকাশ অ্যাপে ক্লিক করেই জেনে নেওয়ার সুযোগ রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিকাশ অ্যাপ ব্যবহার করে গার্ডিয়ান লাইফের ‘ইজি লাইফ পলিসি’ কিনতে গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের ‘আরও’ অপশন থেকে ‘ইন্স্যুরেন্স’ নির্বাচন করে ‘গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’ এ ট্যাপ করতে হবে।

এরপর পছন্দের পলিসি নির্বাচন করে ‘বিস্তারিত’ বাটনে ট্যাপ করে ‘কিনুন (বাই নাউ)’ বাটন ট্যাপ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আরও কয়েকটি ধাপ অনুসরণ করে মাত্র কয়েক মিনিটেই বীমা পলিসি কেনা যাচ্ছে।

পলিসি ক্লেইম বা বীমা দাবির ক্ষেত্রে বিকাশ অ্যাপের মাধ্যমে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। দাবি জমা হওয়ার ১০ দিনের মধ্যেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স তা যাচাই করে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে দাবির অর্থ পরিশোধ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা