বাণিজ্য
পুঁজিবাজার

গুজব ঠেকাতে মনিটরিং সেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফেসবুক, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারীদের চিহ্নিত করতে ‘সোস্যাল মিডিয়া মনিটরিং সেল’ গঠন করবে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিএসইসি’র মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের (এমএসআইডি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে এ ‘সোস্যাল মিডিয়া মনিটরিং সেল’ এর কার্যক্রম পরিচালনা করা হবে। এ মনিটরিং সেলের কার্যক্রম পরিচালনার জন্য বিএসইসি’র অভিজ্ঞ ও চৌকস কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। শিগগিরই এ সেলের কার্যক্রম শুরু করা হবে।

বাজারে একটি মহল কারসাজির লক্ষ্যে পরিকল্পিতভাবে বাজার কার্যক্রম নিয়ে বিভিন্ন গুজব ছড়ায়। সেটি বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে ব্যাপকভাবে প্রচার করা হয়। গুজবের সত্যতা নিশ্চিত না হয়ে বিনিয়োগকারীরা আতঙ্কে শেয়ার বিক্রি করে দেন। ফলে গুজবে ও আতঙ্কে ঊর্ধমুখী পুঁজিবাজার ঘণ্টার ব্যবধানে ব্যাপক নিম্নমুখী অবস্থানে চলে আসে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ‘সোস্যাল মিডিয়া মনিটরিং সেল’ গঠনের কাজ শুরু করেছে বিএসইসি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা