বাণিজ্য
হিলি স্থলবন্দর

রাজস্ব ঘাটতি ২৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায় হয়েছে ৯৪ কোটি ৫৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু এই তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিলো ১১৮ কোটি ২৪ লাখ টাকা।

বন্দরের স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩৬ কোটি ৩৫ লাখ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ টাকা। আগস্ট মাসে লক্ষ্যমাত্রা ছিলো ৪৩ কোটি ৯৬ লাখ টাকা। আদায় হয়েছে ২৬ কোটি ৬২ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রা ছিলো ৩৭ কোটি ৯৩ লাখ টাকা। সেখানে আদায় হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) এসএম নুরুল আলম জানান, হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আদায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের বিষয়টি নির্ভর করে পণ্য আমদানি-রপ্তানির ওপর। এতে করে পণ্য আমদানি-রপ্তানি বাড়লে রাজস্বও বাড়ে। পণ্য আমদানি-রপ্তানি কমলে রাজস্ব কমবে। এটাই স্বাভাবিক।

তিনি আরও জানান, এবার রংপুর কমিশনারেট সারাদেশের মধ্যে রাজস্ব আদায়ে প্রথম হওয়ায় এনবিআর থেকে পুনরায় কমিশনারেটের ওপর ৩০০ কোটি টাকা বাড়তি লক্ষ্যমাত্রা দেওয়া হয়। ফলে হিলি স্থল শুল্ক স্টেশনের ওপরও বাড়তি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ কারণে লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি হয়েছে। তবে লক্ষ্যমাত্রা পূরণে আমরা বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি সেবা সহজ করেছি। এতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাড়বে। রাজস্বও বাড়বে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা