সংগৃহীত
সারাদেশ

প্রকাশ্যে এলেন মতিউরের স্ত্রী লাকী

নিজস্ব প্রতিবেদক: ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী দীর্ঘ ১৪দিন পর জনসম্মুখে এলেন।

আরও পড়ুন: সাদিক অ্যাগ্রো গুঁড়িয়ে দিচ্ছে ডিএনসিসি

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টা-১টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত ২টি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। এই সময় কার্যালয়ের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এই সভা শেষে বের হলেও সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি তিনি।

তার আগে ঈদুল আজহার ৩ দিন আগে বৃহস্পতিবার (১৩ জুন) সর্বশেষ অফিস করেছেন তিনি। এ সময় ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ১ম স্ত্রী হলো, লায়লা কানিজ লাকী। এই ঘটনার পর থেকেই উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী জনসম্মুখে আসেননি। এই ঘটনার পরে বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার স্বামী মতিউর রহমানের পরে তার সম্পদের উৎস নিয়েও নানা ধরনের গুঞ্জন ওঠে। এরই মধ্যে বুধবার (২৬ জুন) উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে চেয়ারম্যান ও তার সমর্থকরা। এর পরে আজও সাংবাদিকদের এড়িয়ে যায় এই জনপ্রতিনিধি।

আরও পড়ুন: স্ত্রীর গলাকেটে স্বামীর আত্মহত্যা

সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হয় তিনি। এছাড়াও তিনি জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। সাম্প্রতি ছাগলকাণ্ডের পরে তার নামে থাকা সম্পদ নিয়েও প্রশ্ন উঠেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা