ছবি- সংগৃহীত
বাণিজ্য

বিএসইসিকে অর্থ মন্ত্রণালয়ের ৬ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারকে আরও গতিশীল করে তুলতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ৬টি নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত একটি চিঠি বিএসইসি চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো হলো, পুঁজিবাজারে অবৈধভাবে কোনো কোম্পানি কিংবা প্রতিষ্ঠান যেন প্রবেশ করতে অথবা বের হতে না পারে। এজন্য বিএসইসিকে নজরদারি বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে অসাধু কোনো সিন্ডিকেট যেন পুঁজিবাজারকে কারসাজির মাধ্যমে প্রভাবিত না করতে পারে, সেদিকেও বিশেষ নজরদারি রাখতে বলেছে অর্থ মন্ত্রণালয়।

চিঠিতে যেসব কোম্পানি, স্টেকহোল্ডার বা প্রতিষ্ঠান বন্ধ আছে, তাদের পুঁজিবাজারে শেয়ার লেনদেনের ওপর নজর রাখা, সন্দেহজনক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ নজরদারির আওতায় আনা ও প্রয়োজনীয় আইনানুগ নেওয়া এবং পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া পুঁজিবাজারকে আরও গতিশীল করতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে পুঁজিবাজার সংক্রান্ত ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম আরও জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পুঁজিবাজার সংক্রান্ত ধারণা তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সর্বশেষ আট কর্মদিবসের মধ্যে সাত কর্মদিবসে পুঁজিবাজারে দরপতন হয়েছে। এ সময়ে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩১২ পয়েন্ট। সূচক ও বেশির ভাগ কোম্পানির দাম কমায় আট কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়েছে ১৮ হাজার ১৩৬ কোটি ১৭ লাখ ২৪ হাজার টাকা।

ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলোতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা