বাণিজ্য

১৩ শতাংশ সুদ পান সরকারি কর্মচারীরা

সান নিউজ ডেস্ক: এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণ ব্যাংক সুদ পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। ১৩ শতাংশ সুদ পান কর্মচারীরা সাধারণ জিপিএফ এবং সিপিএফ টাকা রাখার জন্য।

কিন্তু সাধারণ কোনো ব্যক্তি ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) রাখলে বর্তমানে ৬ থেকে ৭ শতাংশ সুদ পান। আর সঞ্চয়পত্র কিনলে সরকার দেয় ৯ থেকে ১১ শতাংশ সুদ।

এর আগে জিপিএফ ও সিপিএফে টাকা রাখলে আরও ১ শতাংশ বেশি মিলত, অর্থাৎ ১৪ শতাংশ সুদ পেতেন তারা।

দুই বছর আগে ব্যাংকের সুদের হার কমিয়ে ৬ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর হয়। দুই সপ্তাহ আগে সরকার সঞ্চয়পত্রের সুদের হারও কিছুটা কমিয়েছে। এর আগে ২০১৫ ও ২০১১ সালে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছিল। তবে জিপিএফ ও সিপিএফের সুদের হার বহাল আছে একই জায়গায়।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর পরপরই জিপিএফ ও সিপিএফের সুদের হারও ১৩ শতাংশ থেকে কিছুটা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু অর্থ বিভাগই শেষ পর্যন্ত এতে বাগড়া দেওয়ায় কোনো সিদ্ধান্ত হয়নি।

অর্থ বিভাগের হিসাবে, চলতি ২০২১-২২ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে সরকার ১ লাখ ৭ হাজার ৬২৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে। সঞ্চয়পত্রের সুদ ব্যয় ও জিপিএফ-সিপিএফের সুদ ব্যয়কেও সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় হিসেবেই বিবেচনা করা হয়।

সরকারি কর্মচারীরা জিপিএফে টাকা রাখলেও কিছু সরকারি ব্যাংক ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীরা টাকা জমা রাখেন সিপিএফে। জিপিএফের তুলনায় সিপিএফে অবশ্য কম সুবিধা দেওয়া হয়।

এ সম্পর্কে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সংবাদমাধ্যমে বলেন, ‘পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ছাড়া অন্যগুলোতে হাত দেওয়াই উচিত হয়নি। আর সরকারি কর্মচারীদের জিপিএফ ও সিপিএফের বিপরীতে ১৩ শতাংশ করে সুদ দেওয়া গেলে সঞ্চয়পত্রের ক্ষেত্রেও তা দেওয়া যায়।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা