বাণিজ্য

জ্বালানি তেলের দাম সাত বছরে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক: ফের বেড়েছে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। দফায় দফায় দাম বেড়ে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮২ ডলারে উঠে এসেছে। এতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠলো তেলের দাম।

বিশ্ববাজারে তেলের দাম বাড়ার প্রবণতা গত বছরের নভেম্বর থেকেই লক্ষ্য করা যাচ্ছে। তবে চলতি বছরের জুন থেকে তেলের দাম বৃদ্ধিতে নতুন হাওয়া লাগে। ২০১৮ সালের অক্টোবরের পর গত জুনে করোনার প্রকোপের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসে।

গত এক সপ্তাহে তেলের দামে বড় উত্থান হওয়ায় এখন অপরিশোধিত তেলের ব্যারেল ৮২ ডলার স্পর্শ করেছে। এর মাধ্যমে সাত বছরের মধ্যে অপরিশোধিত তেল এখন সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েল ও হান্টিং অয়েলও সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েল ও হান্টিং অয়েলের দাম ধারাবাহিকভাবে বেড়েছে। বিগত এক মাসে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১৩ শতাংশের ওপরে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে ১২ শতাংশের ওপরে। আর হান্টিং অয়েলের দাম বেড়েছে প্রায় সাড়ে ১৬ শতাংশ।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ৯৭ ডলার বেড়ে ৮২ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ। আর মাসের ব্যবধানে বেড়েছে ১৩ দশমিক ৩২ শতাংশ।

ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ৯২ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৯২ ডলারে উঠে এসেছে। এতে এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে ৩ দশমিক শূন্য ৭ শতাংশ। আর মাসের ব্যবধানে বেড়েছে ১২ দশমিক ২২ শতাংশ।

অপরদিকে বিগত এক সপ্তাহে ৪ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে প্রতি গ্যালন হান্টিং অয়েলের দাম ২ দশমিক ৫৭ ডলারে উঠে এসেছে। এর মাধ্যমে মাসের ব্যবধানে হান্টিং অয়েলের দাম বেড়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ রূপ নিলে গত বছরের ২০ এপ্রিল বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের মধ্যে পড়ে তেল। সেদিন প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়।

রেকর্ড এই দরপতনের পরেই অবশ্য তেলের দাম বাড়তে থাকে। এতে রেকর্ড দরপতনের ধকল সামলে গত বছরের বেশিরভাগ সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারে আশপাশে ঘুরপাক খাচ্ছিল।

কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ নতুন করে বাড়া ও লিবিয়ার তেল উত্তোলন বৃদ্ধি পাওয়ায় মাঝে বিশ্ববাজারে তেলের বড় দরপতন হয়। অক্টোবরের শেষ সপ্তাহে অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়।

তবে এই পতনের ধকল কাটিয়ে গত বছরের নভেম্বর থেকে আবারও তেলের দাম বাড়তে শুরু করে। অবশ্য প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৫০ ডলারের নিচে থেকেই ২০২০ সাল শেষ হয়।

চলতি বছরের শুরুতে তেলের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। কয়েক দফা দাম বেড়ে করোনার মধ্যে প্রথমবার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম উঠে আসে ৬০ ডলারে। এর মাধ্যমে মহামারি শুরু হওয়ার আগের দামে ফিরে যায় তেল।

এদিকে, বিগত এক মাস তেলের দামে বড় উত্থান হওয়ার মাধ্যমে চলতি বছরে অপরিশোধিত তেলের দাম ৬৯ দশমিক ৫৮ শতাংশ, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬৩ দশমিক ৯৪ শতাংশ ও হান্টিং অয়েলের দাম ৭৩ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান...

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে জ্বলছে গ্যাসের আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যক...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে জ্বলছে গ্যাসের আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যক...

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা