বাণিজ্য

স্বাস্থ্য খাতকে বিমার আওতায় আনলে বাড়বে আয়

নিজস্ব প্রতিবেদক: আমাদের দেশের অনেক লোক চিকিৎসার অভাবে মারা যায়। সেক্ষেত্রে যদি স্বাস্থ্য খাতকে বিমার আওতায় নিয়ে আসা যায় তাহলে একদিকে যেমন মানুষ চিকিৎসা পাবে, অন্যদিকে বিমা কোম্পানিগুলোরও আয় বাড়বে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২১ শেষ দিন উপলক্ষে মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘টু আইডিয়া সিকিউরিটিজ ইনভেস্ট প্রটেক্ট ইন্স্যুরেন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এবং সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।

তিনি বলেন, আমাদের দেশের বিমা খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। যেমন এর মধ্যে হচ্ছে দেশের ছোট ছোট এসএমই কোম্পানিগুলোকে বিমার আওতায় নিয়ে আসা।

বিএসইসির চেয়ারম্যান বলেন, আমরা বন্ড জনপ্রিয় করার জন্য চেষ্টা করছি। এক্ষেত্রে প্রথম দিকে কিছুটা ধাক্কা আসবে। এ ক্ষেত্রে জনপ্রিয় হয়ে বন্ড স্টাবলিশ হওয়ার আগ পযন্ত বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু বিনিয়োগকারীরা কেন এই বন্ডে বিনিয়োগ করবে, রিটার্নের আশায়। রিটার্নের পাশাপাশি বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা দিতে হবে।

তিনি আরও বলেন, বিনিয়োগ নিরাপত্তা দিতে কি করতে হবে? কোম্পানির প্রতি নজর রাখতে হবে। নজর রেখে কোম্পানিটিকে কালকে ইনেস্পেকশনের পরে কি করবে। পরশু ইনেস্পেকশনের পর চার দিন পরে কি করবে। আমরাতো সারাক্ষণ কারোর উপর নজর রাখতে পারবো না বা ক্যামরা বসাতে পারবো না। ঘটনা তো ঘটে যায় হঠাৎ। তখন কি করা? বিমাই এর জন্য সমাধান। বিনিয়োগকে সুরক্ষা দিতে পারলে আমরাও আমাদের বন্ড ডেবথ ইন্সুমেন্টগুলোকে জনপ্রিয় করতে পারবো। আরেক দিকে বিমা খাত নিয়ে যারা কাজ করে তারা অনেক টাকা কমিশন চার্জ পাবে।

এছাড়া অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, ডিএসইর পরিচালক শাকিল রিজভী এবং ডিএসইর পরিচালক সালমা নাসরিন এনডিসি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডিএসইর ডিজিএম মো. শফিকুর রহমান।

সান নিইজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা