বাণিজ্য

নিজ অঞ্চলে দিতে পারবেন কর 

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। করোনার কারণে গত বছরের মতো এবারো কর মেলা হবে না। এতে অনেকেই ভোগান্তির শিকার হবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এজন্যই সাধারণ করদাতাদের ভোগান্তি কমাতে নভেম্বর মাসব্যাপী বিভিন্ন ধরনের সেবা প্রদান করবে।

নভেম্বর মাসজুড়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিটি কর অঞ্চলে ছোট ছোট উৎসবমুখর মেলার আবহ তৈরি করবে এবং এর জন্য বাজেটও বরাদ্দ করা হয়েছে। তাই করদাতারা সরাসরি নিজ নিজ কর অঞ্চলে গিয়ে কর দিতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ১ থেকে ৩০ নভেম্বর সেখানে সেবাকেন্দ্র স্থাপন করে সব সুবিধা প্রদান করবে। রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণ করতে সহায়তা করবে। রিটার্ন গ্রহণের জন্য আলাদা বুথ থাকবে। মেলার মতো তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তিস্বীকারপত্রও দেওয়া হবে।

সেবাকেন্দ্রে কর রিটার্ন দাখিলের পাশাপাশি ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই–টিআইএন) নিবন্ধন ও পুনর্নিবন্ধনও করা যাবে। সুতরাং আপনি যদি করদাতার খাতায় নাম লেখাতে চান, তাহলে অবশ্যই ই–টিআইএন নিতে হবে। এটি ছাড়া রিটার্ন যেমনি দেওয়া যায় না, তেমনি আপনি বহু কাজ করতে গিয়ে আটকে যাবেন।

এনবিআর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা ব্যবস্থা করছে। ১ থেকে ১৫ নভেম্বর তাদের জন্য বেইলি রোডের অফিসার্স ক্লাবে রিটার্ন গ্রহণ বুথ ও সহায়তা কেন্দ্র স্থাপন করবে কর অঞ্চল-৪। তারা সেখানে তাদের আয়-ব্যয়ের হিসাব দেখিয়ে বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারবেন। এ ছাড়াও সচিবালয়েও আলাদা বুথ থাকবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য আগামী মাসে একটি নির্দিষ্ট স্থানে দুদিন বিশেষ রিটার্ন বুথ স্থাপন ও কর তথ্যসেবা প্রদান করা হবে। এনবিআর, সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে আলাপ করে এই স্থান নির্বাচন করবে।

৩০ নভেম্বর আয়কর বিবরণী জমার শেষ তারিখ। বর্তমানে দেশে ৬২ লাখ টিআইএনধারী আছেন। প্রায় সবারই কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। যদিও গত বছর প্রায় ২৫ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছিলেন।

এবছর জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে দেশের সেরা করদাতাদের কর কার্ডসহ অন্যান্য সম্মাননা দেওয়া হবে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে রাজধানীর পাঁচতারকা হোটেলে এই অনুষ্ঠান হবে। বিভিন্ন শ্রেণিতে এনবিআর প্রতিবছর সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দিয়ে থাকে। তবে করোনার কারণে গতবছর এই সম্মাননা অনুষ্ঠান হয়নি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা