বাণিজ্য

২০ নভেম্বর এসএমই মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক: শুরু হতে যাচ্ছে ৯ম জাতীয় এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) মেলা। আগামী ২০ নভেম্বর শুরু হয়ে মেলাটি শেষ হবে ২৭ নভেম্বর। আট দিনব্যাপী এ মেলাটি বরাবরের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হবে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশীয় পণ্যের এ মেলায় অংশগ্রহণের জন্য ২১ অক্টোবরের মধ্যে আবেদন করতে বলেছে এসএমই ফাউন্ডেশন।

৯ম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এসএমই ফাউন্ডেশন। ‘জাতীয় এসএমই উদ্যোক্তা’ পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হবে মেলায়। স্বাস্থ্যবিধি মেনে এবারের মেলায় প্রায় ৩০০ স্টলের ব্যবস্থা থাকবে।

এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, ‘জাতীয় শিল্পনীতি ২০১৬’ অনুসারে, মেলায় গতবারের মতো এবারও অগ্রাধিকার পাচ্ছে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, আইসিটি, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, পাট ও পাটজাত, প্লাস্টিক, হস্ত ও কারুশিল্প, জুয়েলারি, খেলনা ও আগরশিল্পের সঙ্গে সম্পৃক্ত এসএমই প্রতিষ্ঠানগুলো। বিদেশি ও আমদানি করা পণ্য মেলায় প্রদর্শন কিংবা বিক্রি করা যাবে না। শুধু দেশীয় উৎপাদনকারী অথবা সেবামূলক ক্ষুদ্র ও মাঝারি শিল্পই মেলায় প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবে।

এসএমই মেলা আয়োজনের উদ্দেশ্যের বিষয়ে এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ করতেই মূলত এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

সেই সাথে এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ও সেতুবন্ধন তৈরিতে সহায়তা করা এবং ভোক্তা ও এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সংযোগ স্থাপন করতে এই মেলার আয়োজন করা হয়।

উল্লেখ্য, এখন পর্যন্ত আটটি জাতীয় পণ্য মেলায় ক্রয়াদেশ পাওয়া গেছে পাঁচ কোটি টাকার এবং পণ্য বিক্রি হয়েছে তিন কোটি টাকার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা