বাণিজ্য

সিটি ব্যাংক লিডিং পার্টনার অ্যাওয়ার্ড পেয়েছে

নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয়বারের মতো এডিবির ‘লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ’ পুরস্কার অর্জন করেছে সিটি ব্যাংক।

ব্যাংক কর্তৃপক্ষ বুধবার (১৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এডিবির ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইনান্স প্রোগ্রামের (টিএসসিএফপি) অধীনে সম্পাদিত ট্রেড লেনদেনে সর্বোচ্চ সংখ্যক লেনদেন নিশ্চিত করার ফলে সিটি ব্যাংক এ পুরস্কারটি অর্জন করেছে।

এর আগে, ২০২০ সালেও সিটি ব্যাংক এই সম্মানজনক পুরস্কারটি অর্জন করে।

চলমান মহামারির জন্য সম্প্রতি এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ২০২১ সালের পুরস্কার ঘোষণা করা হয়। বিশ্বব্যাপী এডিবির ২০০ ব্যাংকের প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন এ আয়োজনে। বিশ্বের ২৭টি ব্যাংককে ২১টি ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কৃত করে ফিলিপাইন ভিত্তিক প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে ২০২০ সালের ১ জুলাই থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত, ১২ মাসে এডিবি কর্মসূচিতে কার্যকর ভূমিকা রাখার জন্য সিটি ব্যাংক এ পুরষ্কার অর্জন করে। এ সময়ের মধ্যে এডিবির সহযোগী হিসেবে এ ব্যাংক করপোরেট ও এসএমই গ্রাহকদের ছোট এবং বড় ব্যবসায় অর্থায়ন করেছে। ট্রেড ফাইন্যান্সিং সক্ষমতা, কর্মক্ষম দক্ষতা, আর্থিক স্বাস্থ্য এবং ঝুঁকি ব্যবস্থাপনা বৃদ্ধির জন্য ক্রমাগত প্রচেষ্টার ফলস্বরূপ এই পুরস্কার।

২০১৯ সালে এডিবির অংশীদারিত্ব কর্মসূচীতে লেনদেনে সর্বোচ্চ প্রবৃদ্ধি নিয়ে ‘মোমেন্টাম অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল সিটি ব্যাংক। ২০১৬ সাল থেকে সিটি ব্যাংক এডিবির টিএসসিএফপি প্রোগ্রামের অধীনে ইস্যুয়িং ব্যাংক হিসেবে অংশগ্রহণ করে আসছে। ২০১৭ সাল থেকে এ ব্যাংক রিভলভিং ক্রেডিট সুবিধাও গ্রহণ করেছে।

এ কর্মসূচির অধীনে এডিবির সহায়তায় প্রথম সারির আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ও অর্থায়নের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করেছে ব্যাংকটি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা