বাণিজ্য
প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

১১ উপশাখার উদ্বোধন এনআরবিসি ব্যাংকের

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করতে দারিদ্রমুক্তি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দেশের ১১ স্থানে কার্যক্রম শুরু করছে এনআরবিসি ব্যাংক।

এরমধ্যে টাঙ্গাইলের ঘাটাইল, ঢাকার কাওলা, কুমিল্লার পদুয়ারবাজার, ফেনীর গুণবতী ও কক্সবাজারের রামু উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।

নীলফামারীর উপশাখা উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং পাথরঘাটা উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য সুলতানা নাদিরা।

এছাড়া পার্টনারশিপ ব্যাংকিংয়ের আওতায় ঢাকার আশকোনা, উত্তরখান, আদাবর ও জিরাবোতে ৪ উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়া। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্রামকে শহরায়ন, ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা ও নারী উদ্যোক্তা গড়ে তোলা, দারিদ্র দূর করা প্রধানমন্ত্রীর এই কাজগুলোকে বেগমান করতে এনআরবিসি ব্যাংক সেবা নিয়ে যাচ্ছে মানুষের দ্বারে দ্বারে। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন করতে আমরা শুরু করছি আরও ১১ উপশাখার কার্যক্রম। নতুন শাখা খোলার মূল লক্ষ্য মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সারাদেশে ৮৩ শাখার পাশাপাশি প্রায় ৫৫০ উপশাখার মাধ্যমে ব্যাংকিং সেবা দিচ্ছে। এসব সেবাকেন্দ্রগুলোর মাধ্যমে একেবারে হতদরিদ্র থেকে শুরু করে সবশ্রেণী পেশার মানুষেরা স্বল্পসুদ ও সহজ শর্তে ঋণ, আকর্ষণীয় মুনাফায় টাকা জমানোসহ সব ধরনের ব্যাংকিং সেবা। পাশাপাশি এনআরবিসি ব্যাংকের সকল শাখায় চালু রয়েছে ইসলামিক ব্যাংকিং সুবিধা ‘আল আমিন ব্যাংকিং’।


সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা