বেসিক ব্যাংক-পদ্মা ব্যাংক
বাণিজ্য

বেসিক-পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, 'এ বিষয়ের খসড়া হয়ে গেছে, আমরা সেটি সংসদে নিয়ে যাবো এবং সেখানে অনুমোদন হওয়ার পর একীভূতকরণ কার্যক্রম শুরু হবে।'

বুধবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, 'আমি এখনো আবেদন পাইনি। পদ্মা ব্যাংকের বর্তমান মালিকানা কাঠামোতে রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী, জনতা ব্যাংকের শেয়ার আছে। ব্যাংকটির পরিচালনা বোর্ডেও তারা আছেন। আমরা অবশ্যই এ প্রস্তাব বিবেচনা করতে পারি। আইনটি আগে হতে হবে, যার পরিপ্রেক্ষিতে এটি হবে।'

'ব্যাংকটিতে যারা শেয়ার হোল্ডার হিসেবে আছেন, যারা ঋণগ্রহীতা বা ডিপোজিট রেখেছেন, তাদের দিকটিও আমাদের দেখতে হবে। তাই পদ্মা ব্যাংক যাতে বন্ধ না হয়ে যায়, ব্যাংকটি চলমান রাখার জন্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সহযোগিতার জন্য এগিয়ে এসেছে' বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, 'পদ্মা ব্যাংকের সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা ব্যাংকটি ভালোভাবে চালাতে পারেননি। সেখানে অনেক দুর্নীতি হয়েছে‑ আপনারা জানেন, আমরাও শুনেছি। তারা কীভাবে দুর্নীতিতে জড়িত হয়েছে, সেটা এখনো আমরা জানতে পারিনি। কারণ যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তার প্রাইমারি স্টেটমেন্ট ছিল। সেটির ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে এবং তারা এখন জেলে আছেন।'

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা