বাণিজ্য

সিএসইর এমডি বরখাস্ত, সিআরও’র পদত্যাগ

সান নিউজ ডেস্ক: নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমোদনের জন্য চিঠি দিয়েছে তাকে বরখাস্ত করে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। অনুমোদনের পরই এমডিকে অপসারণ করা হবে বলে জানা গেছে।

গত ১৯ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মামুন-উর-রশিদকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। একইসঙ্গে তাকে এক্সচেঞ্জটির এমডি পদ থেকে সরিয়ে দেওয়ার অনুমোদন নিতে বিএসইসি’র কাছে চিঠি পাঠিয়েছে সিএসই’র পর্ষদ।

এদিকে কাজের পরিবেশ না থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ সামসুর রহমান পদত্যাগ করেছেন। সামসুর রহমান অক্টোবর মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করে সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, এমডি বরখাস্ত হয়েছে, সিআরও পদত্যাগ করেছেন।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের আদলে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা সিএসই’র ব্রোকার হাউজের সংখ্যা এখন ১৪৮।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা