বাণিজ্য

৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল কেনার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের অভ্যন্তরীণ প্রয়োজনে ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল জানান, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু জাপিনের কাছে থেকে কিনছে। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ১৭৪ কোটি ২০ লাখ টাকা।

এছাড়া বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক কর্ণফুলী নদীর সদরঘাট হতে বাকলিয়া চর পর্যন্ত বর্জ্য অপসারণ এবং ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য বৃদ্ধি প্রকল্পের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৫৩ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একই সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের বাস্তবায়ন তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জয়েন্ট ভেঞ্চারে উজো এবং কোরিয়ার সানজিনকে নিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ জন্য ৫৯ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৫৩৯ টাকা ব্যয় হবে।

অতিরিক্ত সচিব জানান, খাদ্য মন্ত্রণালযের অধীনে রাশিয়া থেকে জিটুজি ভিত্তিতে যে গম আনার আলোচনা হয়েছে, সেটা মূলত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের জন্য রাশিয়া থেকে একটি অফার এসেছে। সেটা নিয়ে প্রথমে এখানে নীতিগত অনুমোদনের পর তারা নেগোসিয়েশনে বসবে। এরপর বোঝা যাবে, তারা কোন দামে দিতে পারবে। দামের বিষয়টি এখনও চূড়ান্ত করা যায়নি।

সোলার পাওয়ারের কন্ট্রাক্ট পানামাকে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, পানামা নামের একটি দেশ আছে, যে প্রতিষ্ঠান নিয়ে কন্ট্রোভার্সি, সেই পানামা এ পানামা নয়। আমার মনে হয়, পানামা নামের কোম্পানিটি বিতর্কিত, সেটি আমরা জানি। তাই আমরা সাবধানতা অবলম্বন করি।

অর্থমন্ত্রী আরও বলেন, পানামা পেপারস— যেখানে অনেকের টাকা ছিল, যা আপনারা পত্র-পত্রিকায় দেখেছেন, আমরাও দেখেছি। সেখানে ডিটেইলে গিয়ে এমন কিছু আমরা পাইনি। পানামা পেপারস আর পানামা এক না। হতে পারে এটা ভিন্ন কোম্পানি। পাওয়ার প্ল্যানটিতে সরকারের কোনও বিনিয়োগ নেই। এখানে তাদের সঙ্গে যে চুক্তি, তা হলো— তারা পাওয়ার প্রডিউস করবে, তারপর সরকার তা কিনে নেবে। পুরো বিনিয়োগটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। সরকার এখানে ফাইন্যান্স করছে না।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

ঝালকাঠি যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিত

ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহ...

সুজন সভাপতি, সোহাগ সাধারণ সম্পাদক

দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষ...

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই

নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা