বাণিজ্য

৭০০০ পয়েন্টের পথে সূচক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার সূচক নতুন মাইলফলকের পথে। ৭ হাজার পয়েন্টের মাইল সূচকে পৌঁছাতে আর ১৯ পয়েন্ট দূরে আছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। প্রথমবারের মতো ৭০০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করার পথে সূচকটি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৬৪ পয়েন্ট। অবস্থান করছে ৬ হাজার ৯৮১ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৭২ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২ হাজার ৪৭৪ কোটি টাকার। গতকালের চেয়ে যা কিছু বেশি। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিলো ২ হাজার ৩৬৬ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ১০৫টির, অপরিবর্তিত আছে ৩১টির।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, জিপিএইচ ইস্পাত, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, বিএটিবিসি, অ্যাকটিভ ফাইন, পাওয়ার গ্রিড, আইএফআইসি ও এসএস স্টিল।

দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- সমতা লেদার, অ্যাকটিভ ফাইন, প্রিমিয়ার সিমেন্ট, হাক্কানি পাল্প, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড, দেশবন্ধু, মুন্নু সিরামিকস, ইউনিয়ন ক্যাপিটাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ও মেঘনা সিমেন্ট।

অপরদিকে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৮ কোটি ৩০ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১০৫টির, অপরিবর্তিত আছে ৩৫টির।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা