বাণিজ্য

ইসলামী ব্যাংকের সঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের চুক্তি

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড-এর মধ্যে কর্পোরেট সুবিধা সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও ইউএস বাংলা এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং হেড মুহাম্মদ শফিকুল ইসলাম এ চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়া ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুইঁয়া ও মিফতাহ উদ্দীন সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ডহোল্ডারগণ বছরব্যাপী ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকেট ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট, ৩-৬ মাসের ইএমআই ও পিওএস সুবিধা পাবেন। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিদ্যমান ডিসকাউন্ট সুবিধা অব্যাহত থাকবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা