বাণিজ্য

ইসলামী ব্যাংক ও বিডা’র মধ্যে চুক্তি

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে অন-লাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৯ আগস্ট) ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও বিডার পরিচালক (ওএসএস) জীবন কৃষ্ণ সাহা রায় এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, মহাপরিচালক নিখিল কুমার দাস ও নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া, আহমেদ জোবায়েরুল হক উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংক অন-লাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা