বাণিজ্য

ই-অরেঞ্জের ৫ জনের বিরুদ্ধে কুমিল্লায় মামলা

কুমিল্লা প্রতিনিধি : এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে ই-অরেঞ্জের মালিক, সিইও এবং উপদেষ্টাসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা হয়েছে। রোববার (২৯ আগস্ট) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. সাইফুল খাঁন (৩৭) নামে এক ভূক্তভোগী কুমিল্লার ৩৯ জন গ্রাহকের পক্ষে এ মামলা করেন।

কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ১১ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহাজাবিন, উপদেষ্টা মাসুকুর রহমান, সিইও আমানুল্লাহ, বিথী আক্তার, কাওসারকে আসামি করা হয়। মামলায় ই-অরেঞ্জের অজ্ঞাত পরিচয়ের অন্য মালিকদেরও আসামি করা হয়।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিলের পর থেকে বিভিন্ন সময়ে পণ্য ক্রয় করার জন্য ই-অরেঞ্জকে অর্থ প্রদান করে গ্রাহকরা। গত ১৫ মে থেকে নির্দিষ্ট সময়ের পরও তারা গ্রাহকদের কোন পণ্য সরবরাহ করেনি। এর পর থেকে ফেসবুকে নোটিশের মাধ্যমে বিভিন্ন সময় গ্রাহকদের পণ্য সরবরাহে আশ্বস্ত করে তারা নানাভাবে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের চেষ্টায় রয়েছে। তারা পণ্য সরবরাহ না করে প্রায় এক লাখ গ্রাহকের ১ হাজার ১শত কোটি টাকা আত্মসাৎ করে। এই টাকার মধ্যে ই-অরেঞ্জ কুমিল্লার ৩৯ জন গ্রাহকের প্রায় ৪ কোটি টাকা আত্মসাত করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার বাদি সাইফুল খাঁন, গ্রাহক মনজুর আহমেদ ও শরীফুল আলম জানান, ই-অরেঞ্জের সঙ্গে ই-কমার্স ব্যবসা করতে গিয়ে ৩৯ জন গ্রাহকের কেউ পৈত্রিক সম্পত্তি বন্ধক, বিক্রি ও ধার-দেনা করে লাখ লাখ টাকা বিনিয়োগ করেন। ই-অরেঞ্জের প্রতারণায় লাখ লাখ টাকা হারানোর ভয়ে কুমিল্লার ৩৯ জনসহ সারাদেশের গ্রাহকরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। দ্রুত বিনিয়োগকৃত টাকা বা পণ্য ফিরে পেতে তারা এ মামলা করেন বলে জানান।

সন্ধ্যায় মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ এফ মজুমদার নোমান জানান, প্রতারণার মামলাটি আদালত আমলে নিয়ে পিবিআই-কুমিল্লাকে আগামী ১১ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের হাতে কুমিল্লার ৩৯ জন ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন। তাদের প্রায় ৪ কোটি টাকা আত্মসাত করে ওই ই-কমার্স প্রতিষ্ঠান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা