ছবি: সংগৃহিত
বিনোদন

ভাবনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ছোট পর্দা ও বড় পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সহশিল্পী ও প্রিয় ছোট বোনের বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও প্রশংসায় ভরা একটি পোস্ট করেছেন পূর্ণিমা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভাবনার সঙ্গে সম্পর্কের উষ্ণতা তুলে ধরে পূর্ণিমা লেখেন, ‘আমার সবচেয়ে প্রিয় বোন আশনা হাবিব ভাবনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। বিরল প্রতিভা, মার্জিত রূপ আর সুন্দর মনের এক অসাধারণ সমন্বয় তুমি। তোমার আবেগ ও নিষ্ঠা চারপাশের মানুষকে অনুপ্রাণিত করে।’

ভাবনার ভবিষ্যৎ সাফল্য কামনা করে পূর্ণিমা আরও লেখেন, ‘তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ, সাফল্য, সুস্বাস্থ্য ও অশেষ শুভকামনা রইল। তুমি আরও উজ্জ্বল হয়ে ওঠো এবং তোমার সব স্বপ্ন পূরণ করো। এভাবেই নিজের দ্যুতি ছড়িয়ে যেতে থাকো।’

জ্যেষ্ঠ সহশিল্পীর কাছ থেকে এমন ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন ভাবনাও। পূর্ণিমার পোস্টের মন্তব্যে তিনি লেখেন, ‘আপুউউউউউউ, আমি তোমাকে অনেক ভালোবাসি! তোমার প্রতিটি শব্দ আমার কাছে অনেক অর্থ বহন করে, কারণ তুমি আমাদের হৃদয়ের রানী।’

পূর্ণিমা ও ভাবনার এই আন্তরিক সম্পর্কের প্রকাশে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই ভালোবাসা ও পারস্পরিক সম্মানের প্রশংসা করছেন অনুরাগীরা।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা