ছবি: সংগৃহিত
বিনোদন

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

বিনোদন ডেস্ক

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ভারতীয় গণমাধ্যমকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন প্রদীপ রাওয়াত। সম্প্রতি আবারও রোগটি ফিরে আসায় এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।

প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। অভিনয়জীবনের শুরু হয় টেলিভিশনের মাধ্যমে। বি আর চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।

১৯৮৫ সালে ‘অ্যাতবার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ ও ‘মেজর সাব’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।

তবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লগান’ সিনেমায় দেবা সিং সোধি চরিত্র এবং ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’ সিনেমায় নির্মম খলনায়ক ‘গজনি ধর্মাত্মা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এর আগে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ‘গজনি’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করে দক্ষিণ ভারতের দর্শকদের নজর কাড়েন।

চার দশকের বেশি সময়ের অভিনয়জীবনে প্রদীপ রাওয়াত হিন্দি, তেলেগু, তামিল, নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক সিনেমা ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তার শক্তিশালী অভিনয়, গভীর কণ্ঠস্বর ও খলচরিত্রে অনন্য উপস্থাপন তাকে ভারতীয় চলচ্চিত্রে স্মরণীয় করে রেখেছে।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তেলেগু সিনেমায় সেরা খলঅভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার ও নন্দী পুরস্কার অর্জন করেন প্রদীপ রাওয়াত। বলিউডে সর্বশেষ তাকে দেখা গেছে ‘ছাবা’ সিনেমায়।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা