ছবি: সংগৃহিত
খেলা

ডিসেম্বরেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন নেইমার! 

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। এমনকি ফুটবল থেকে অবসর নেওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি তিনি।

সোমবার (৩ আগস্ট) সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি না আর কতদিন খেলব। এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই, তবে কতদিন খেলা চালিয়ে যেতে পারব, সেটাও বলতে পারছি না। সান্তোসের সঙ্গে আমার চুক্তি ডিসেম্বর পর্যন্ত। আমি চুক্তির পুরো সময়টা সম্মানের সঙ্গে পালন করতে চাই। এরপর সিদ্ধান্ত নেব—সান্তোসে থাকব, অন্য কোনো ক্লাবে যাব, নাকি ফুটবলকে বিদায় জানাব।’

নেইমার বলেন, আপাতত ভবিষ্যৎ নিয়ে ভাবার চেয়ে বর্তমানেই মনোযোগ দিতে চান তিনি। ‘ডিসেম্বর পর্যন্ত এখনও অনেক সময় আছে। আমি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। শারীরিকভাবে ভালো অনুভব করছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ,’ বলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এদিকে, কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই নেইমারের দলের সামনে।

আসন্ন ম্যাচে নিজের খেলার সম্ভাবনা নিয়েও আশাবাদী নেইমার। তিনি বলেন, ‘আমি শতভাগ ফিট এবং কোচের জন্য প্রস্তুত। সুযোগ পেলে দলকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এবং সান্তোসকে জয়ে সহায়তা করতে চাই।’

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা