লিওনেল মেসি। ছবি: সংগৃহিত
খেলা

স্পেনে দাবানল, কোটি টাকা নিয়ে হাজির মেসি

স্পোর্টস ডেস্ক

স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে তিনি ৮০ হাজার ইউরো (প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা) অনুদান দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়ে মেসিকে ধন্যবাদ জানান মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো।

পোস্টে তিনি লেখেন, সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য লিওনেল মেসি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। এ মানবিক সহায়তার জন্য তিনি মেসির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়ুসো আরও বলেন, মাদ্রিদের মানুষও মেসির এই উদার উদ্যোগের জন্য কৃতজ্ঞ থাকবে। সুযোগ হলে তাকে যথাযথ সম্মান ও করতালির মাধ্যমে স্বাগত জানাতে মুখিয়ে আছেন তারা।

মেসির এই অনুদান এসেছে এমন সময়ে, যখন সিয়েরা ওয়েস্তে অঞ্চলে ভয়াবহ দাবানলের পর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ চলছে। প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো সতর্ক অবস্থানে রয়েছে।

বিশেষ করে সান হুয়ান জলাধার সংলগ্ন এলাকায় ছড়িয়ে থাকা আগুনের ছোট ছোট উৎস (হটস্পট) সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে কাজ করছেন দমকলকর্মী ও বনাঞ্চল অগ্নিনির্বাপণ দল। এ কাজে ১৬টি স্থলভিত্তিক দমকল ইউনিট, বন অগ্নিনির্বাপণ কর্মী এবং পরিবেশরক্ষী বাহিনী অংশ নিচ্ছে।

এদিকে, নিরাপত্তার স্বার্থে পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস শহরের সাতটি আবাসিক এলাকায় এখনো বাসিন্দাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা