ছবি: সংগৃহিত
খেলা

লেভান্ডফস্কির শূন্যতা পূরণে নতুন স্ট্রাইকারের খোঁজে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

রবার্ট লেভান্ডফস্কির শূন্যতা পূরণে নতুন স্ট্রাইকারের সন্ধানে নেমেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আক্রমণভাগে একাধিক প্রতিভাবান খেলোয়াড় থাকলেও অভিজ্ঞ একজন ‘নম্বর নাইন’-এর অভাব অনুভব করছে হ্যান্সি ফ্লিকের দল।

বার্সেলোনার আক্রমণভাগে লামিনে ইয়ামাল, রাফায়েল রাফিনিয়া, দানি অলমো, ফেররান তোরেস ও ফারমিন লোপেজের মতো খেলোয়াড়রা রয়েছেন। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছেন অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমির মতো তরুণ ও গতিময় ফরোয়ার্ড। তবে লেভান্ডফস্কির বিকল্প হিসেবে একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার এখনো খুঁজে পাচ্ছে না ক্লাবটি।

এদিকে ধারে আসা মার্কাশ রাশফোর্ডের সঙ্গে বার্সেলোনার পথচলা শেষ হয়েছে। ফলে নতুন মৌসুমের আগে আক্রমণভাগ আরও শক্তিশালী করতে চাইছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

বার্সেলোনার অন্যতম লক্ষ্য অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দুই ক্লাবের মধ্যে আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে।

অন্যদিকে, ফেররান তোরেসের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। এ বিষয়ে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ফেররানের পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করছে।

ফ্লিক বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। স্পোর্টিং ডিরেক্টর ডেকোর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমরা জানি, আমাদের কিছু একটা করতে হবে। তবে বিষয়টি ফেররানের অবস্থার ওপরও নির্ভর করছে।’

তোরেস নিজেও ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি বলেন, ‘বার্সেলোনার সঙ্গে আমার চুক্তি আছে। তবে ফুটবলে কখন কী হয়, বলা যায় না। আমি শুধু সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

তোরেস ক্লাব ছাড়লে এবং নতুন কোনো স্ট্রাইকার দলে না এলে বর্তমান স্কোয়াড থেকেই বিকল্প খুঁজতে হবে ফ্লিককে। তার মতে, নতুন দুই সংযোজন অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমি প্রয়োজনে সেন্টার ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারেন। এমনকি লামিনে ইয়ামালও এই ভূমিকায় মানিয়ে নিতে পারবেন।

ফ্লিক বলেন, ‘লামিনে আমাদের হয়ে এক-দুইটি ম্যাচে মাঝখানে খেলেছে। সে বিশ্বমানের খেলোয়াড়। তবে আমরা তাকে মূলত নম্বর সেভেন হিসেবেই দেখতে চাই। গর্ডন ও আদেয়েমি উইংয়ে খেলতে পারে, আবার নম্বর নাইন হিসেবেও ভূমিকা রাখতে পারে।’

হুলিয়ান আলভারেজকে এখনো প্রধান লক্ষ্য হিসেবে দেখছে বার্সেলোনা। তবে দলবদলের সময় শেষ হওয়ার আগে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখছে ক্লাবটি। আগামী ২৩ আগস্ট এলচের মাঠে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুম শুরু করবে বার্সেলোনা।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা