ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

হরমুজ চুক্তি নিয়ে আশাবাদী ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ‘আজ অথবা আগামীকাল’-এর মধ্যেই এ বিষয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দেশটির সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হতে পারে। সোমবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি কূটনৈতিক সমাধানের বিষয়ে আশাবাদ প্রকাশের পাশাপাশি ইরানকে কঠোর সতর্কবার্তাও দেন।

ট্রাম্প বলেন, বড় ধরনের ধ্বংসাত্মক হামলা বা ভয়াবহ পরিণতির মুখোমুখি হওয়ার আগে ইরানের জন্য এটিই শেষ সুযোগ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত শুরু হয়। যদিও কয়েক দফা যুদ্ধবিরতি ও প্রাথমিক সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে স্থায়ী কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরেই দুই দেশের বিরোধের বড় অংশ আবর্তিত হচ্ছে। ইরান প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ এবং চলাচলকারী জাহাজ থেকে টোল বা রাজস্ব আদায়ের দাবি জানালেও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে আসছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা দরকষাকষি চলছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ট্রাম্প দাবি করেছেন, দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা এই মুহূর্তে নেই।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে নতুন করে একটি পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওমান উপকূলের কাছে প্রণালিতে একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটির নাম বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরান বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজেদের সঙ্গে সমন্বয় এবং নির্দিষ্ট রুট ব্যবহারের দাবি জানাচ্ছে। তবে ঝুঁকি এড়াতে অনেক জাহাজ বিকল্প পথে ওমান উপকূলের কাছ দিয়ে চলাচল করছে।

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে চাইলেও তেহরানের দাবি, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

সূত্র: এএফপি।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা