ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ অন্তত ৫২ জন অপহৃত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে মোটরসাইকেলে করে হামলাকারীরা প্রথমে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এ সময় তারা অস্ত্র লুট করে এবং একটি সামরিক টহলযানে আগুন ধরিয়ে দেয়। পরে তারা পাশের গ্রামে ঢুকে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বাসিন্দাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়।

প্রথমে শতাধিক মানুষকে অপহরণ করা হলেও পরে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ৫২ জনকে জিম্মি করে নিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, হামলায় কোনো সেনাসদস্য অপহৃত হননি। তবে নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ওলানিই ওসোবা জানান, সেনারা হামলা প্রতিহত করেছে। এ ঘটনায় একজন সেনা ও একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং অজ্ঞাতসংখ্যক বেসামরিক মানুষ অপহৃত হয়েছেন।

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সক্রিয় সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে মুক্তিপণের জন্য অপহরণ, গ্রামে হামলা, গবাদিপশু লুট এবং অবৈধ খনন কার্যক্রম চালিয়ে আসছে। এসব হামলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে জামফারা অন্যতম।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় মুক্তিপণের উদ্দেশ্যে গণহারে মানুষ অপহরণ সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্যতম কৌশলে পরিণত হয়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা