ছবি: সংগৃহিত
লাইফস্টাইল

কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক পেতে নানা উপায়

লাইফস্টাইল ডেস্ক

কোরিয়ানদের কায়দায় ত্বকের পরিচর্যা করার নানা পদ্ধতি এখন খুবই জনপ্রিয় হয়েছে। কোরীয় সুন্দরীদের রূপচর্চা দেখে এখন অনেকেরই আগ্রহ বেড়েছে। বিশেষ করে কমবয়সিরা এখন কোরীয় কায়দায় ফেশিয়াল করাতে পার্লারে ছুটছেন। আর কোরীয় সুন্দরীদের মতো চকচকে, মসৃণ ও দাগহীন ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা সবার রয়েছে।

সে রকম বিভিন্ন ধরনের ত্বকের থেরাপিও দেশে এসেছে। তবে বাড়িতে কেবল চালের গুঁড়ো দিয়েই পেতে পারেন কোরীয়দের মতো স্বচ্ছ ও ঝকঝকে ত্বক। তবে কোরীয়দের মতো ‘গ্লাস স্কিন’ পেতে হাজার হাজার টাকার প্রসাধনী কেনার প্রয়োজন নেই। হেঁশেলে থাকা চালের গুঁড়ো দিয়েই তা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক, চালের গুঁড়ো দিয়ে কীভাবে বানাবেন ফেস-মাস্ক—

১. চালের গুঁড়ো অ্যালোভেরা প্যাক

চালের গুঁড়ো ও অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখলে দাগছোপ দূর হয়ে ত্বক ঝকঝকে ও মসৃণ হয়ে যাবে। ১ চামচ চালের গুঁড়োর সঙ্গে ২ চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন। এবার মাস্ক মুখে মেখে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই মুখের দাগছোপ উঠে যাবে।

২. চালের গুঁড়ো দই ও মধুর প্যাক

এক চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ চামচ দই ও ১ চামচ মধু মিশিয়ে নিন। এরপর সব উপাদান ভালোভাবে ফেটিয়ে প্যাক বানিয়ে ফেলুন। এবার মুখে ও ঘাড়ে মেখে ১৫ মিনিট রাখুন। এরপর বৃত্তাকারে আলতো হাতে মালিশ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. চালের গুঁড়ো ও চাল ধোয়া পানির মাস্ক

দুই চামচ চালের গুঁড়োর সঙ্গে ২-৩ চামচ চাল ধোয়া পানি এবং ১ চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলুন। এরপর মুখ ধুয়ে নিয়ে প্যাকটি লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা