বাণিজ্য

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

সান নিউজ ডেস্ক : নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

রোববার (আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্তির পর ২০১৯ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ‘নো’ ডিভিডেন্ড দিয়ে সমালোচিত হয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ৫ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে। এবার সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলো।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। আগের বছরই একই সময়ে ইপিএস হয়েছিল ০.৯৭ টাকা (রিস্টেটেড)। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা