বাণিজ্য

ডিএসই’র প্রধান রেগুলেটরি হলেন শওকত জাহান

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে রেগুলেটরি কর্মকর্তা হিসেবে ১ সেপ্টেম্বর ২০২১ তারিখে যোগদান করেছেন মোঃ শওকত জাহান খান, এফসিএমএ। তার আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন ১৯ জুলাই ২০২১ তারিখে তার নিয়োগের অনুমোদন প্রদান করেন।

আর্থিক প্রসাশন, ট্রেজারী, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা এবং রিকন্সসিলেশান, বাজেটিং, ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগ, স্ট্রেস টেস্টিং এবং কোষাগার ব্যবস্থাপনা, কর, ব্যালেন্স শীট, কোম্পানি আইন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন মোঃ শওকত জাহান খান, এফসিএমএ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন ব্যাংকে সুনামের সহিত সুদীর্ঘ ২২ বছর ব্যাংক কর্মকর্তা হিসাবে কাজ করেছেন। ডিএসইতে যোগদানের পূর্বে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেডে প্রধান আর্থিক কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি এসএমটি (সিনিয়র ম্যানেজমেন্ট টিম), এএলএম কমিটি, ম্যানেজমেন্ট ক্রেডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, সুদমুক্তি কমিটি এবং রূপালী ব্যাংক লিমিটেডের আইসিএএপি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংএ মাস্টার্স এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ হতে আইসিএমএ ডিগ্রী অর্জন করেন। তা ছাড়া পেশাগত জীবনে তিনি ব্যাংকিং এবং পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সেমিনার/কর্মশালায় অংশগ্রহণ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা