বাণিজ্য

রপ্তানির লক্ষ্যমাত্রা পাঁচ হাজার একশ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক: করোনার মহামারির মধ্যে চলতি ২০২১-২২ অর্থবছরের নতুন রপ্তানি লক্ষ্যমাত্রা ৫১ (৫ হাজার ১০০ কোটি) বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন ধরনের পণ্য খাতে ৪৩ দশমিক ৫ বিলিয়ন এবং সেবাখাতে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। মঙ্গলবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় লক্ষ্যমাত্রা অর্জনে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

সচিবালয় থেকে অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ বক্তব্য রাখেন।

ঘোষিত লক্ষ্যমাত্রার মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আসার কথা তিন হাজার ৫১৪ কোটি ডলার। চামড়া ও চামড়াখাতে ১০ বিলিয়ন ডলার, হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানিতে ৫০ কোটি ডলার। এভাবে বিভিন্ন হারে অন্যান্য খাতের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দেয়া হয়েছে।

গত ৩০ জুন শেষ হওয়া ২০২০-২০২১ অর্থবছরে ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। রপ্তানির এই অংক ৪ হাজার ১০০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৫ শতাংশ কম হলেও মহামারীর মধ্যে ঘুরে দাঁড়ানোর ইংগিত স্পষ্ট। আগের ২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ৩৬৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। সেই হিসাবে এবার প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

রপ্তানি ও সেবাখাতের উদ্যোক্তা এবং বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কমার্সিয়াল কাউন্সিলররাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা