বাণিজ্য

ব্যাংক এমডিদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহীদের বিদেশ ভ্রমণে কড়া শর্ত আরোপ করেছে কেন্দ্রী ব্যাংক। এখন থেকে এমডি ও সিইও’দের দেশের বাইরে ভ্রমণের উদ্দেশ্য, সময় এবং অবস্থানের বিস্তারিত তথ্য জানাতে হবে বাংলাদেশ ব্যাংককে।

সোমবার (৫ জুলাই) এ বিষয়ে সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংকের এমডি এবং সিইও’দের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সার্কুলার জারির দিন থেকে নির্দেশনা কার্যকর হবে।

এর আগে বিদেশ ভ্রমণের পূর্বে ব্যক্তিগত ও পরিবারসহ ১৬ ধরনের তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করতে হতো। এখন থেকে পারিবারিক কোনো তথ্য দিতে হবে না। কেবল ব্যক্তিগত তথ্য দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সার্কুলারে বলা হয়েছে, বহিঃবাংলাদেশ ভ্রমণের জন্য ব্যাংক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের অনুমোদনের আবেদনের সঙ্গে চাহিত তথ্যও বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

ফলে এখন থেকে ব্যাংকের প্রধান নির্বাহীদের বিদেশ ভ্রমণের জন্য ব্যাংকের নাম, প্রধান নির্বাহীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, ভ্রমণের প্রস্তাবিত সময় (যাতায়াতসহ) পর্ষদের অনুমোদনের তারিখ, দেশের বাইরে অবস্থাকালীন ঠিকানা (একাধিক দেশে হলে প্রত্যেক দেশের নাম, সম্ভাব্য অবস্থানের মেয়াদ) সবশেষ কখন, কতদিনের জন্য এবং কী উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা