সংগৃহীত ছবি
বাণিজ্য

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নতুন দুটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরীর আধুনিক সেবামান তুলে ধরা ও পরিচিত করার লক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও কনসালটেন্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

শুক্রবার (৫ জুলাই) চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডাঃ তানভীর আহমেদ এবং ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের জিএম ও হেড অফ অপারেশনস উইং মোঃ আবুল কালাম। এছাড়া সভায় বিভিন্ন বিভাগের স্বনামধন্য চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন : কমতে শুরু করেছে পানি

প্রধান অতিথি প্রফেসর ডাঃ কাজী শহীদুল আলম বলেন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরী একটি অত্যাধুনিক ল্যাব, যেখানে সকল ধরণের টেস্ট করা যাবে। ল্যাবটি এদেশের সকল চিকিৎসকের জন্য রেফারেল ল্যাব হিসেবে কাজ করবে যা এদেশের চিকিৎসা সেবা’র একটি মাইল ফলক। এখন থেকে আর কোন টেস্ট বিদেশে পাঠাতে হবেনা। বিশেষ অতিথির বক্ততায় ডাঃ তানভীর আহমদ বলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর অত্যাধুনিক মেশিনারীজ, দক্ষ চিকিৎসক ও টেকনিশিয়ানের সমন্বয়ে গঠিত একটি হাসপাতাল যেখানে সাধারণ মানুষ স্বল্প মুল্যে উন্নতমানের কার্ডিয়াক ও জেনারেল চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। তিনি আরো বলেন ইসলামী ব্যাংকের ডেবিট, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন গ্রাহকগন বিশেষ ডিসকাউন্ট পাবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা