সংগৃহীত
সারাদেশ

কমতে শুরু করেছে পানি 

জেলা প্রতিনিধি: জামালপুর জেলায় পানি কমতে শুরু করেছে যমুনা নদীর। শনিবার সকাল থেকেইেএই পানি কমতে শুরু করে। তবে পানি কমলেও তা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় যমুনা নদীর তীরে নিম্নাঞ্চলে বিস্তীর্ণ ফসলের মাঠসহ বসতবাড়ি সকল কিছু পানির নিচে তলিয়ে রয়েছে। এর ফলে পানিবন্দি হয়ে আছে ৫০ হাজার মানুষ।

আরও পড়ুন: ফের আইজিপি আবদুল্লাহ আল-মামুন

শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিক থেকে যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে ১ সে.মি পানি কমে বিপৎসীমার ৯৩ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হয়।

এ সময় জানা যায়, নদীর পানি বেড়ে জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়ন, চিনাডুলী, পাথর্শী, সাপধরী, বেলগাছা, কুলকান্দি, নোয়ারপাড়া, পলবান্দা, দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, চিকাজানী, চুকাইবাড়ী, বাহাদুরাবাদ, চর আমখাওয়া, ডাংধরা, পাররামরামপুর, হাতিভাঙ্গা, পৌরসভার, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া, আদ্রা, মাহমুদপুর, নাংলা, কুলিয়া, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ও জোড়খালী ইউনিয়নের এলাকা গুলো প্লাবিত হয়। এর ফলে ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এই সময় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদীর তীরে নিম্নাঞ্চলের মানুষ। এ সকল অঞ্চলে মানুষ খুবই হতদরিদ্র। এর ফলে ঐ এলাকার মানুষ আশ্রয় কেন্দ্র ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। তারা পানিবন্দি হয়ে থাকায় অনেক দিনমজুরের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। এর কারণে কষ্টে রয়েছে দিনমজুরেরা। এছাড়াও উপজেলা শহরের সাথে নিম্নাঅঞ্চলের ইউনিয়নের সাথে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন: অনেক ঝড়ঝাপটার পর পদ্মাসেতু নির্মিত

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিই দেওয়ানগঞ্জের যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি ১ সে.মি কমে বিপৎসীমার ৯১ সে.মি ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এই জেলার পানিবন্দি সকলের জন্য ১৯০ টন চাল ও ১,৩০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। যা ইতোমধ্যে ৪৫ টন চাল বিতরণ করা হয়েছে। এদিকে বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে। এ সময় যেকোনো এলাকায় বন্যা ও ভাঙনের খবর পেলেই সেখানে দ্রুত ত্রাণ সরবরাহ করা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা