প্রতীকী ছবি
টেকলাইফ

কমল ইন্টারনেট প্যাকেজের মূল্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এক মাসের মধ্যে আবারও মুঠোফোনের ইন্টারনেটের প্যাকেজের দামে পরিবর্তন আনলো বেসরকারি তিন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। শুক্রবার (১০ নভেম্বর) রাতে ডাটা প্যাকেজ পুনর্বিন্যাস করে নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করছে। এতে জনপ্রিয় ও স্বল্প আয়ের গ্রাহকদের ব্যবহৃত ডাটা প্যাকেজগুলোর দাম কমেছে।

আরও পড়ুন: ডিলিট হবে জিমেইল

এর মধ্যে তিন দিনের দামেই সাত দিন মেয়াদি প্যাকেজের দাম কমিয়েছে তিন অপারেটর। আগের তিন দিনের দামের চেয়ে দুই টাকা বাড়িয়ে দাম পুনর্বিন্যাস করেছে গ্রামীণফোন। আর দাম না কমিয়ে সাত দিনের প্যাকেজে বোনাস হিসেবে ডাটা বাড়িয়ে দিয়েছে বাংলালিংক ও রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল।

তিনটি অপারেটরের ওয়েবসাইটে প্রকাশিত নতুন প্যাকেজ থেকে জানা যায়, ১৫ অক্টোবরের আগে ৪৮ টাকায় দেওয়া তিন দিন মেয়াদের এক জিবি ডাটা প্যাকেজের এখন মেয়াদ দেওয়া হচ্ছে সাত দিন। অবশ্য ১৫ অক্টোবর থেকে সাত দিন মেয়াদে একই পরিমাণ ডাটা কিনতে গ্রাহকের খরচ হচ্ছিল ৬৮ টাকা। অর্থাৎ খরচ কমে এলো সপ্তাহে ২০ টাকা।

অন্যদিকে গ্রামীণফোনের তিন দিনের এক জিবির ডাটা প্যাকেজের দাম শুরুতে ৪৬ টাকা থাকলেও ১৫ অক্টোবর থেকে একই ডাটার সাত দিনের প্যাকেজ কিনতে খরচ হচ্ছিল ৬৯ টাকা। শুক্রবার রাত থেকে সেটা আবার ৪৮ টাকায় নামিয়েছে অপারেটরটি।

আরও পড়ুন: মেসেঞ্জারে এআই’র নতুন সুবিধা

প্রথমে তিন দিনের দেড় জিবি ডাটা প্যাকেজ বাংলালিংক ৪২ টাকায় দিলেও ১৫ অক্টোবর থেকে সাত দিন মেয়াদি সেই ডাটা প্যাকেজ ৬৯ টাকায় বিক্রি করছিল অপারেটরটি। ২৫ দিনের মাথায় পুনর্বিন্যাস করা প্যাকেজে দাম না কমিয়ে ৫০ শতাংশ বোনাস ঘোষণা করে ৬৯ টাকায় দুই জিবি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক।

একইভাবে আগে তিন দিনের জন্য ৪২ টাকায় এক জিবি এবং ৪৯ টাকায় দেড় জিবি ডাটা দেওয়া এয়ারটেল ১৫ অক্টোবর থেকে ৬৮ টাকায় দেড় জিবি ডাটা প্যাকেজ অফার করছিল সাত দিন মেয়াদে। শুক্রবার থেকে একই দামে তারা দুই জিবি ইন্টারনেট ডাটা দেওয়ার ঘোষণা দিয়েছে।

এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্যাকেজ কমানোর নির্দেশে অপারেটরগুলো গত ১৫ অক্টোবর ৩ ও ১৫ দিনের মেয়াদের ইন্টারনেট প্যাকেজ বাদ দেয়। সেসময় ৭ দিন, ৩০ দিন ও অনির্দিষ্ট মেয়াদের ইন্টারনেট প্যাকেজের দাম বাড়িয়ে দেয় অপারেটরগুলো। ফলে মানুষের ব্যয় বেড়ে যায়।

আরও পড়ুন: ৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী ১৫ অক্টোবর বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও অপারেটররা তাদের ইন্টারনেট প্যাকেজে পরিবর্তন আনে। দুর্ভাগ্যবশত এর মাত্র ১৫ দিন পরে আবারও প্যাকেজে পরিবর্তন আনার জন্য নির্দেশনা দেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা রেখে অপারেটররা এই প্যাকেজেও পরিবর্তন এনেছে।

শুক্রবারের (১০ নভেম্বর) মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার দেশের সব মোবাইল অপারেটরকে ইন্টারনেটের কিছু প্যাকেজের দাম কমানোর নির্দেশনা দিয়েছিলেন। এ নিয়ে পরে বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে অপারেটরগুলোকে চিঠিও দেওয়া হয়।

পরে নির্দেশনা মেনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইন্টারনেট প্যাকেজের দাম কমায় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। এর পর শুক্রবার রাতে ধীরে ধীরে বেসরকারি তিন অপারেটর কোম্পানিও তাদের প্যাকেজের দাম সমন্বয় করে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা