টেকলাইফ

ফেসবুকে আপত্তিকর পোস্ট: তরুণের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে কলেজছাত্রীর নামে ফেসবুকে একটি ফেইক আইডি খুলে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় সোহেল রানা (২২) নামে এক তরুণকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (৩০ জানুয়ারি) সকালে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: নাটোরের সিংড়ায় হাইটেক পার্ক করা হবে

আদালত সূত্রে জানা গেছে, জরিমানার অর্থ পাবেন ভুক্তভোগী ছাত্রী। দণ্ডপ্রাপ্ত সোহেল রানার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে। রায় ঘোষণার সময় আসামি সোহেল রানা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, সোহেল রানা তার এলাকার এক কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন। ওই ছাত্রী এতে সাড়া দেননি। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল নিজের মোবাইল নম্বর ব্যবহার করে ওই ছাত্রীর বাবার নামে ফেসবুকে একটি ফেইক আইডি খুলে কুরুচিপূর্ণ পোস্ট দিতে থাকেন। ওই ছাত্রীর সম্পর্কে আজেবাজে মন্তব্যও করতে থাকেন। বিষয়টি নজরে এলে ২০১৮ সালের ৪মে ওই ছাত্রীর বাবা মান্দা থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন।

আরও পড়ুন: ২০ বছর পলাতক ফাঁসির আসামি, র‌্যাবের হাতে গ্রেফতার

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন। এতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা