প্রথম দুই সেটে হেরেও চ্যাম্পিয়ন ডমিনিক থিম
খেলা

প্রথম দুই সেটে হেরেও চ্যাম্পিয়ন ডমিনিক থিম

স্পোর্টস ডেস্কঃ

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন হলেন অস্ট্রিয়ার ডমিনিক থিম। ফাইনালে আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় পান তিনি।

২৭ বছর বয়সী থিম এর আগে তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে এই ম্যাচেও হারের পথে ছিলেন। কিন্তু শেষ দিকে ২৩ বছর বয়সী জেরেভ ছন্দ হারালে দুর্দান্তভাবে ম্যাচে ফেরেন তিনি।

২-৬ ৪-৬ ৬-৪ ৬-৩ ৭-৬ (৮-৬) সেটে থিম জেতার আগে দুজনই সার্ভে ব্যর্থ হন।

ম্যাচ শেষে থিম জেরেভকে বলেন, ‘আমরা দুজন যদি বিজয়ী হতে পারতাম, তাহলে ভালো লাগতো। দুজনেই এটা ডিজার্ভ করি।’

২০০৪ সালের ফ্রেঞ্চ ওপেনের পর থিমই প্রথম খেলোয়াড় যিনি দুই সেটে হেরে ঘুরে দাঁড়িয়ে শিরোপা নিলেন।

এবার করোনার জন্য টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন রাফায়েল নাদাল। রজার ফেদেরার আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি চলতি মৌসুমে আর কোর্টে নামবেন না। নোভাক জকোভিচ লাইন জাজকে ভুলবশত আঘাত করে বহিষ্কৃত হন টুর্নামেন্ট থেকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

নিখোঁজের দু-দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দু-দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর আন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা