শান্তাকুমারন শ্রীশান্ত
খেলা

নিষেধাজ্ঞা থেকে মুক্তি শ্রিশান্তের

স্পোর্টস ডেস্ক:

ভারতীয় পেসার শান্তাকুমারন শ্রীশান্ত ২০১৩ আইপিএলে স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হয়েছিলেন। নানা আইনি লড়াই পেরিয়ে আজ শেষ হয়েছে নিষেধাজ্ঞা। ক্রিকেটে ফিরতে আর বাঁধা রইল না ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী এই পেসারের।

সাত বছর পর ফিরতে পারবেন ক্রিকেট মাঠে। সেই আনন্দের কথা লুকাননি ৩৭ বছর বয়সী এই পেসার, ‘নিজেকে আজ স্বাধীন মনে হচ্ছে। এই দিনটির জন্যই আমি ও আমার পরিবার অপেক্ষা করেছে। ক্রিকেট মাঠে ফিরতে পারবো- এটা ভেবে স্বস্তি বোধ করছি।’

রাজস্থান রয়্যালসে খেলার সময় স্পট ফিক্সিংয়ের দায়ে ২০১৩ সালে গ্রেফতার হন শ্রীশান্ত ও একই দলের দুই ভারতীয় ক্রিকেটার অজিত চান্দিলা ও অঙ্কিত চাভান। এই ঘটনায় এই তিন ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রীশান্ত আইনি লড়াই শুরু করেন। ২০১৫ সালে দিল্লি আদালত এরপর তাকে ‘নির্দোষ’ ঘোষণা করে। কেরালা হাইকোর্ট ২০১৮ সালে বিসিসিআইকে আজীবন নির্বাসনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে নির্দেশ দেয়।

গত বছর একই মামলায় সুপ্রিমকোর্ট শ্রীশান্তকে ‘দোষী’ চিহ্নিত করলেও বিসিসিআইকে শাস্তি কমানোর জন্য নির্দেশ দেয়। সুপ্রিম নির্দেশেই শ্রীশান্তের শাস্তির মেয়াদ কমে সাত বছরে নেমে আসে।

নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললেও ঘরোয়া ক্রিকেটে শ্রীশান্তের মাঠে নামা আটকে দিয়েছে করোনা মহামারি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, করোনার প্রকোপ না কমায় চলতি বছর ভারতের ঘরোয়া ক্রিকেট মাঠে গড়ানোর সম্ভাবনা শূন্যের কোঠায়।

ভারতের হয়ে ২৭ টেস্টে ৮৭ ও ৫৩ ওয়ানডে খেলে শ্রীশান্তের শিকার ৭৫ উইকেট। আর ১০ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৭ উইকেট।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গ...

পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত...

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ঠাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা