দাপুটে জয় দিয়েই শুরু আর্সেনালের
খেলা

দাপুটে জয় দিয়েই শুরু আর্সেনালের

নিজস্ব প্রতিবেদক:

মৌসুমের প্রথম ম্যাচটি ক্লিক করেই দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। আর্সেনালের হয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন উইলিয়ান। নিজে গোল না পেলেও এই ব্রাজিলিয়ানের অ্যাসিস্টে বল জালে জড়ান গ্যাব্রিয়েল ও এমেরিক ওবামেয়াং। অন্য গোলটি আসে ফরাসি ফরোয়ার্ড লাকাজেতের পা থেকে।

গত আসরে টেবিলের আটে থেকে লিগ শেষ করেছিল আর্সেনাল। তবে কমিউনিটি শিল্ড জিতে আত্নবিশ্বাসী ছিল আর্তেতার দল। সেই সঙ্গে চেলসি থেকে ব্রাজিলিয়ান উইলিয়ান আর লিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল যোগ দেওয়ায় অনেকটাই নির্ভার হয়ে মাঠে নামে আর্সেনাল শিবির।

প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই আলো ছড়ালেন উইলিয়ান। গোলের দেখা না পেলেও এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পুরো মাঠ চসে বেড়িয়েছেন। দুটি গোলে অবদান রাখার পাশাপাশি আর্সেনালের জয়ে রাখেন বড় ভূমিকা।

লন্ডনের ক্র্যাভেন কটেজে ম্যাচের শুরুতেই আধিপত্য ছিল আর্সেনালের। প্রতিপক্ষের রক্ষণদূর্গে কাঁপন ধরিয়ে দেয় গানাররা। তাইতো ৮ মিনিটে ফরাসি ফরোয়ার্ড লাকাজেতের গোলে এগিয়ে যায় আর্সেনাল।

পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ফুলহ্যাম। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সমতায় ফিরতে পারেনি পার্কারের দল। যদিও ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল গানাররা। বাঁধা হয়ে দাঁড়ায় পোস্ট। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্তেতার দল।

বিরতির পরও দাপুটে ফুটবল খেলে আর্সেনাল। একের পর এক আক্রমণে নাস্তানাবুদ ফুলহ্যাম ডিফেন্স। ৪৯ মিনিটে উইলিয়ানের কর্নার থেকে গ্যাব্রিয়েলের দুর্দান্ত হেডে পরাস্ত ফুলহ্যাম গোলকিপার। স্কোর লাইন ২-০।

৮ মিনিট পরই আবারও ব্যবধান বাড়ায় গানাররা। লেফট উইং দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে জাল খুঁজে নেন অধিনায়ক ওবামেয়াং। শেষ পর্যন্ত আর কোনও গোল না হলে জয় দিয়েই লিগে মিশন শুরু করে আর্সেনাল

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা