নিষেধাজ্ঞার মধ্যেই লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব
খেলা

নিষেধাজ্ঞার মধ্যেই লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব

স্পোর্টস ডেস্ক :

মাত্র দিন দুই আগে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে বলেছিলেন, দুবাইয়ে অনুষ্ঠিত এবারের আইপিএলটা হতে পারত সাকিব আল হাসানের। তাকে পেলে সানরাইজার্স হায়দরাবাদ ফেবারিট হয়ে উঠত।

আইসিসির কোপে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান যে বিশ্ব ক্রিকেটে কতটা আরাধ্য, সেটার প্রমাণ পাওয়া গেল আরও একবার।

ভারতীয় জুয়াড়ির প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানোয় এক বছর নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব। ২৯ অক্টোবর তিনি নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন। কিন্তু তার আগেই লঙ্কা প্রিমিয়ার লিগের নিলাম তালিকায় উঠে গেল সাকিবের নাম!

প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এই ফ্র্যাঞ্চাইজি আসর যেন বাংলাদেশের বাঁহাতি অল-রাউন্ডারকে ছাড়া ভাবতেই পারছে না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ১ অক্টোবর হবে শ্রীলঙ্কার নতুন টুর্নামেন্টের অভিষেক আসরের নিলাম।

এশিয়ার মাঝে সবচেয়ে কম করোনা আক্রান্ত দেশগুলোর অন্যতম শ্রীলঙ্কা। তাই তারা মাঠে ক্রিকেট ফেরাতে শুরু করেছে। এ মাসেই বাংলাদেশ সেখানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। লঙ্কান প্রিমিয়ার লিগের এই নিলামে উঠবেন ১৫০ আন্তর্জাতিক ক্রিকেটার। সাকিবের পাশাপাশি বিশ্ব তারকাদের মধ্যে আছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহিদ আফ্রিদি। প্রতিটি দল ৬ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। স্থানীয় খেলোয়াড় নিতে পারবে ১৩ জন করে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড হবে ১৯ সদস্যের।

গত আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম আসর। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিযোগিতাটি ৩ মাস পিছিয়ে যায়। নতুন সূচিতে টুর্নামেন্টটি আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৬ ডিসেম্বর। ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে- ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বামটোটা। করোনার কারণে বিদেশি ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনের আইন থাকলেও লঙ্কান ক্রিকেট তা সাতদিনে নামিয়ে আনতে সরকারের কাছে সুপারিশ করেছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা