মৌসুমের প্রথম ম্যাচেই হোঁচট খেলো পিএসজি
খেলা

মৌসুমের প্রথম ম্যাচেই হোঁচট খেলো পিএসজি

স্পোর্টস ডেস্ক :

ফ্রেঞ্চ লিগ ওয়ানের গত আসরের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। লঁসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে চ্যাম্পিয়ন পিএসজি।

মহামারী করোনায় সংক্রমিত হওয়ার কারণে পিএসজির স্কোয়াডে ছিলেন না নেইমার-কিলিয়ান এমবাপ্পে-আনহেল দি মারিয়ারা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা ফরাসি জায়ান্টরা মাঠে নামে তাদের নিয়মিত সাত মুখকে ছাড়াই।

১৮ দিন আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা পিএসজি একাদশের মাত্র ৫ জন খেলোয়াড় শুরু করেছিলেন লঁসের বিপক্ষে। একসঙ্গে ৭ জন খেলোয়াড় করোনায় সংক্রমিত হওয়ায় এই ম্যাচ আয়োজন নিয়েও সংশয় ছিল। তবে লঁসের মাঠে শেষ পর্যন্ত ৫ হাজার দর্শকের উপস্থিতিতে হয়েছে ম্যাচ, আর তাতে ঘরের দল পেয়েছে স্মরণীয় এক জয়।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে, তুখলের তৃতীয় পছন্দের গোলরক্ষক মারচিন বুলকা বল উপহার দিয়েছিলেন ইগ্নাসিয়াস গানাগোকে। পরে তিনিই গোল করে এগিয়ে নেন দলকে। ওই গোলেই পরে নির্ধারিত হয়েছে ম্যাচের ফল।

নেইমার-এমবাপেদের মতো করোনা সংক্রমিতদের মধ্যে রয়েছেন গোলরক্ষক কেইলর নাভাসও। দ্বিতীয় পছন্দের গোলরক্ষক সার্জিও রিকো অবশ্য সুস্থ ছিলেন। কিন্তু পিএসজির লঁসের বিপক্ষে এই ম্যাচ খেলার কথা ছিল আগস্টের ২২ তারিখে। চ্যাম্পিয়নস লিগের খেলা থাকায় লঁসের বিপক্ষে পিএসজির ম্যাচের সময়সূচী পরিবর্তন করে আনা হয়। পরে পিএসজির অনুরোধে আরও দশদিন পিছিয়ে দেয়া হয় ম্যাচ। এর ভেতর ধারে খেলতে থাকা রিকোর সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেপ্টেম্বরের ৬ তারিখ সেভিয়া থেকে পাকাপাকিভাবে প্যারিসের ক্লাবে যোগ দেন রিকো। মূল ফিক্সচারের সময় রিকো পিএসজির খেলোয়াড় ছিলেন না বলেই এই ম্যাচের স্কোয়াডে তাকে রাখতে পারেননি তুখোল।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা