চুরি করে বানানো আইপিএলের থিম সং!
খেলা

চুরি করে বানানো আইপিএলের থিম সং!

স্পোর্টস ডেস্ক:

আর মাত্র এক সপ্তাহ বাকি। তারপরেই পর্দা উঠবে ১৩তম আইপিএলের। চার-ছক্কায় আর দর্শকের করতালিতে প্রাণবন্ত হয়ে উঠবে আরব আমিরাতের মাঠ। সব প্রস্তুতিও প্রায় শেষ। তবে গোলমাল বেধেছে এবারের থিম সং নিয়ে। অভিযোগ উঠেছে, ১৩তম আইপিএলের অফিসিয়াল থিম সং চুরি করে তৈরি করা।

'আয়েঙ্গে হাম ওয়াপস' শিরোনামে বানানো হয়েছে এবারের থিম সং। যা করোনাকালের প্রতিচ্ছবির সঙ্গে সঙ্গতি রেখে বানানো। কিন্তু এই গান নকল করে বানানো বলে অভিযোগের তীর ছুঁড়েছেন দিল্লির র‌্যাপ গায়ক কৃষ্ণ কাউল। ২০১৭ সালে তার গাওয়া 'দেখ কউন আয়া ওয়াপস' গানের কথা ও সুর চুরি করে এবারের থিম সং তৈরি বলে অভিযোগ তার।

র‌্যাপ গায়ক কৃষ্ণ চুরির অভিযোগ তুলে টুইট করেছেন, ‘আমার 'দেখ কউন আয়া ওয়াপস' গান থেকে চুরি করে এবারের থিম সং বানিয়েছে আইপিএল। এজন্য কোনো অনুমতি দেওয়া হয়নি, কৃতজ্ঞতাও স্বীকার করা হয়নি।'

এবারের আইপিএল শুরু থেকেই নানা আলোচনা-সমালোচনায় মুখর। আসরে শুরুর আগেই আলোচনায় এসেছে করোনা মহামারি, এরপর চীন-ভারত রাজনৈতিক বিরোধ। এই বিরোধের ফলে স্পন্সর প্রতিষ্ঠান ভিভো'কে সরে যেতে হয়েছে। তবে স্পন্সর হিসেবে নতুন করে যুক্ত হয়েছে স্পোর্টস গেমিং প্রতিষ্ঠান 'ড্রিম ১১।'

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা