ফুটবলার নওশেরের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী
খেলা

ফুটবলার নওশেরের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক :

স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতিমান স্ট্রাইকার নওশেরুজ্জামান নওশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি রয়েছেন।

খ্যাতনামা এই সাবেক ফুটবলারের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নওশেরের ছোট ভাই সাইদুজ্জামান জানান, প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে আইসিইউ ফাঁকা না থাকায় তাকে রাজধানীর গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে এই ফুটবলারকে নেওয়া হয়।

নওশেরুজ্জামান পারিবার তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু অর্জনকারী সাবেক এ ফুটবলার জাতীয় দলের পাশাপাশি দীর্ঘদিন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী নওশের মোহামেডান ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যানও ছিলেন।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা