এবার করোনাক্রান্ত অ্যাতলেটিকো কোচ সিমিওনে
খেলা

এবার করোনাক্রান্ত অ্যাতলেটিকো কোচ সিমিওনে

স্পোর্টস ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অ্যাতলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে।

মাদ্রিদের শীর্ষ ক্লাবটি জানায়, মৌসুম শুরুর আগে সর্বশেষ ০৭ সেপ্টেম্বর দলের অনুশীলনে ছিলেন সিমিওনে। যদিও আর্জেন্টাইন এই তারকার শরীরে কোনো উপসর্গ নেই। তবে সংক্রমণ নিশ্চিত হওয়ার পর থেকে এখন পুরোপুরিই হোম কোয়ারেন্টাইনে আছেন ৫০ বছর বয়সী এই কোচ।

লা লিগার ম্যাচে অবশ্য অ্যাতলেটিকোকে এখনই নেমে পড়তে হচ্ছে না। কেননা, চ্যাম্পিয়নস লিগের শেষদিকে খেলায় তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী মঙ্গলবারই (১৪ সেপ্টেম্বর) দলটিকে প্রীতি ম্যাচে কাদিজের বিপক্ষে নামতে হবে।

এক বিবৃতিতে অ্যাতলেটিকো জানায়, ‘শুক্রবার (১১ সেপ্টেম্বর) দলের প্রত্যেককে পিসিআরে পরীক্ষা করানো হয়। এতে কোচের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সৌভাগ্যবশত আমাদের কোচের শরীরে কোনো উপসর্গ নেই। তাকে নিজের ঘরেই আইসোলেশনে থাকতে হবে এবং কোয়ারেন্টিন পূরণ করতে হবে।‘

এদিকে শুক্রবারের করোনা পরীক্ষায় ক্লাবের আরও একজন সদস্যের পজিটিভ আসে। এর আগে এ মাসের শুরুতে ফরোয়ার্ড দিয়েগো কস্তা আক্রান্ত হন।

অ্যাতলেটিকো লিগে নিজেদের প্রথম ম্যাচ ঘরের মাঠে গ্র্যানাদার বিপক্ষে খেলবে। ২৭ সেপ্টেম্বর ম্যাচটি মাঠে গড়াবে।

স্প্যানিশ জায়ান্ট দলটি সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল। তবে জার্মান ক্লাব আরবি লিপজিগের বিপক্ষে শেষ আটের ম্যাচে হেরে বিদায় নিতে হয়।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর আন্তর...

গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ায় আমিরের হানিমুন

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান নতুন জীবনের সূচনা করেই পাড়ি জমিয়েছেন বিদেশে।...

রপ্তানি সংকটে পাটশিল্প

খুলনা অঞ্চলে কাঁচাপাট রপ্তানি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় পাট শিল্পে নেমে এসেছে...

পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটি

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলের প্রভাবে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হ...

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা