খেলা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাদল রায়

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল শনিবার (১২ সেপ্টেম্বর)। আর সেদিনই সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দেশসেরা সাবেক ফুটবলার বাদল রায়।

শনিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু ছয়টার দিকে বাফুফে ভবনে এসে বাদল রায়ের পক্ষ থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন তার স্ত্রী মাধুরী রায়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বাদল অসুস্থ। নির্বাচন করলে ওর শরীর আরও খারাপ হতে পারে। তাই পরিবার এবং আমার ছেলেমেয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের। ’

নির্ধারতি সময়ের পর মনোনয়ন পত্র প্রত্যাহার নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, ‘নির্ধারিত সময়ে প্রত্যাহার না করলে ব্যালটে নাম থাকে প্রার্থীর। তবে বাদল রায়ের পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টা নাকি মাধুরী রায় ভবনে আসার আগেই জানানো হয়েছে। ’

এ বিষয়টি নিয়ে বিষয়টা নিয়ে আজ (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেওয়ার কথা আছে বলে জানান তিনি।

বাদল রায় সরে দাঁড়ানোয় সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা