এবার সালাহকে চাচ্ছে বার্সা
খেলা

এবার সালাহকে চাচ্ছে বার্সা

স্পোর্টস ডেস্কঃ

লুইস সুয়ারেসকে ছেড়ে দিয়ে লওতারো মার্তিনেসকে ক্যাম্প ন্যুয়ে আনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। এরই মধ্যে সামনে এলো মোহামেদ সালাহর নাম।

সাবেক ডাচ ফুটবলার জ্যাক সোয়ার্ট জানিয়েছেন, সালাহকে চান রোনাল্ড কোম্যান এবং মিশরীয় ফরোয়ার্ডও রাজি বার্সেলোনায় যেতে।

সোয়ার্টের জোর দাবি, আর্জেন্টাইন ফরোয়ার্ডের পরিবর্তে সালাহকে টার্গেট করেছে বার্সা।

আয়াক্স কিংবদন্তি ডিএজেডএন’কে বলেন, ‘আমি জানি, কোম্যান তাকে (সালাহ) চায় এবং আমি জানি, সালাহও যেতে চায়। কিন্তু কোথা থেকে তথ্যটি এসেছে তা আমি প্রকাশ করতে পারবো না। ’

এদিকে কোরিয়েরে দেল্লো স্পোর্ট’র বরাতে স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’ জানায়, পর্তুগিজ ফুটবল এজেন্ট হোর্হে মেন্দেসকে বার্সা অনুরোধ করেছিল লওতারো মার্তিনেসকে কেনার অর্থ সংগ্রহ করতে তাদের কয়েকজন তারকাকে বিক্রি করে দেওয়ার জন্য। তবে এমন কোনোকিছুই এখনও হয়নি ক্যাম্প ন্যুয়ে।

‘মার্কা’ আরও জানায়, সালাহর সঙ্গে চুক্তি করাটা সহজ হবে না বার্সার জন্য। যদিও কাতালানরা লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপকে প্রলোভন দেখানোর চেষ্টা করে যাবে খেলোয়াড় বিনিময়ের জন্য। যেমনটি তারা করেছিল উসমানে দেম্বেলের সঙ্গে চুক্তির সময়। ক্লপ থাকাকালীন বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০১৭ সালে ফরাসি ফরোয়ার্ডকে ক্যাম্প ন্যুয়ে নিয়ে এসেছিল বার্সা।

সান নিউজ/বি. এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা